ঢাকাWednesday , 28 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন দক্ষিণ সাতখামার মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা। 

দেশ চ্যানেল
August 28, 2024 8:04 am
Link Copied!

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা পৌরসভা দক্ষিণ সাতখামার আজিজুল উলুম হামিউস সুন্নাহ নূরানী মাদ্রাসা সকল ছাত্র- ও শিক্ষকরা দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতার জন্যে হাত বাড়িয়ে দেন। আজ সকাল ১১ টায় সাত খামারে গিয়ে দেখা যায় রাস্তার দুই পাশে উক্ত মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা দাঁড়িয়ে আছে এবং সকলেই যার যার অবস্থান থেকে সহযোগিতা করতেছেন। সাথ খামার মাদ্রাসার মুহতামিম মাও মোঃওমর ফারুক গণমাধ্যম কর্মীদের জানান দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে ১৪ টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারই ধারাবাহিকতায় বন্যার্তদের সহযোগিতার জন্য এই আয়োজন। সাত খামার নূরানী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও মোহাম্মদ আলী দেশ চ্যানেলকে বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দক্ষিণাঞ্চলে বন্যায় যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি যারা বেঁচে আছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা করার জন্য আজকের এই আয়োজন যারা সহযোগিতা করতেছেন সম্পূর্ণ টাকা বানভাসি মানুষদের জন্য ব্যয় করা হবে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ আপনারা সকলেই বন্যার্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST