ঢাকাWednesday , 28 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের জমি দাবি করে বসতবাড়ি ভাঙচুর।

দেশ চ্যানেল
August 28, 2024 10:54 am
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলায় মসজিদের জমি দাবি করে বসতবাড়ি ভাঙচুর এবং গাছপালা কর্তনের অভিযোগ ওঠেছে এক স্কুলশিক্ষকসহ মসজিদ কমিটির বিরুদ্ধে।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) পঞ্চগড় সদর থানায় অভিযোগটি করেন মো. খলিল (৬০) নামে এক ভুক্তভোগি। তিনি উপজেলার অমরখানা ইউনিয়নের জমাদারপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে, গত ২৬ আগস্ট তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- ওই এলাকার স্কুল শিক্ষক জমির উদ্দীন (৪০), স্থানীয় রমজান আলীর ছেলে সাত্তার (৫০), সাত্তারের ছেলে নয়ন (৩০), স্থানীয় আরফান (৫০) ও আনসার আলী (৫০)।

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করা হয়, পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বসতবাড়ি করে আছেন খলিলের পরিবার। বাড়ির জমিটি মসজিদ সংলগ্ন হওয়ায় দীর্ঘদিন ধরে জমিটি মসজিদের দাবি করছে একটি মহল। আদালতে মামলাও চলছিলো বিষয়টি নিয়ে। তবে সুরাহা হবার আগেই বাড়িতে হামলা করে তারা। বাড়ির সীমানার অন্তত ২০টি ফলজ সুপারির গাছসহ বেশ কিছু বনজ গাছও কর্তন করে তারা।

 

এ বিষয়ে অভিযুক্ত স্কুলশিক্ষক জমির উদ্দীন বলেন, আমরা কারও বাড়ি ভাঙচুর করিনি। মসজিদের জমির কিছু গাছ কেটেছি, সেখানে মক্তবের ঘর করার জন্য। এসব আমার একক সিদ্ধান্তে হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST