ঢাকাFriday , 30 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ৫০০ পরিবারের মাঝে কেন্দ্রীয় বিএনপির নেতা আবেদের ত্রাণ বিতরণ।

দেশ চ্যানেল
August 30, 2024 2:29 pm
Link Copied!

আবদুর রহিম কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।

শুক্রবার (৩০ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খোঁজ খবর নেন এবং ত্রান সামগ্রী বিতরণ করে বিকেল ৪ টার সময় উপজেলার চরহাজারী ১ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বিএনপির এই নেতা কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এই সময় তিনি বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশে দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খোঁজ খবর নিচ্ছেন দলের সিনিয়র নেতা থেকে শুরু করে সকল ইউনিয়ন পর্যায়ের নেতস কর্মীরা।

তারি ধারাবাহিকতাই আমি নিজেই আজকে এসেছি কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তের খোঁজ খবর নিতে এবং সামান্য উপহার সামগ্রি এনেছি। পর্যায়ে ক্রমে আমার এই কার্যক্রম চলমান থাকবে।

 

এই সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক নুরুল আমিন সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট বিএনপির আহবায়ক আব্দুল মতিন লিটন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির নেতা বাবর,উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রিপাত প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST