ঢাকাSaturday , 31 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার।

দেশ চ্যানেল
August 31, 2024 10:53 am
Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলা আলোকী নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুর রাজ্জাক খলিফা (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে নদীর কালাইয়া লঞ্চঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। আব্দুর রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের তোজম্বর খলিফার ছেলে।

নিহত রাজ্জাক খলিফার ছেলে মো. জাহাঙ্গীর খলিফা বলেন, তার বাবা গত তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হলে তিনি কিছুটা মানসিক ভারসম্য হারিয়ে ফেলেন। গত শুক্রবার (৩০আগষ্ট) তার কোন খোঁজ না পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায় নি।

 

আজ (শনিবার) সকালে স্থানীয়দের কাছে জানতে পেরে কালাইয়া নৌ পুলিশ ফাড়িতে এসে তিনি লাশটি সনাক্ত করেন। পরিবারের ধারনা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST