মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে বজ্রপাতে হাওরে কাওসার মিয়া (২১) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে মাছ ধরা অবস্থায় তিনি নিহত হন। কাওসার মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের তাজুদ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কাওসার মিয়া তাহার বাড়ির পশ্চিমে যোগী ডর হাওরে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় কাওসার মিয়াকে দেখতে পান পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত...
মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে বজ্রপাতে হাওরে কাওসার মিয়া (২১) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে মাছ ধরা অবস্থায় তিনি নিহত হন। কাওসার মিয়া উপজেলার কুর্শি
ইউনিয়নের এনাতাবাদ গ্রামের তাজুদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কাওসার মিয়া তাহার বাড়ির পশ্চিমে যোগী ডর হাওরে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় কাওসার মিয়াকে দেখতে পান পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসুক আলীর নির্দেশে থানার এস আই স্বপন চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স সহ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এদিকে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।