৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলনের গন-সমাবেশ।
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গনহত্যায় বিচারের দাবীতে এবং ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ইসলামী আন্দোলনের গন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১০সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্বাপার্ক (বালুর মাঠে) গন- সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বরিশাল জেলার সহসভাপতি শেখ সামছুল আলম মিলন, ইসলামী আন্দোলন বরিশাল জেলার সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। এসময় বাংলাদেশ ইসলামী আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ...
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গনহত্যায় বিচারের দাবীতে এবং ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ইসলামী আন্দোলনের গন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্বাপার্ক (বালুর মাঠে) গন- সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বরিশাল জেলার সহসভাপতি শেখ সামছুল আলম মিলন, ইসলামী আন্দোলন বরিশাল জেলার সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
এসময় বাংলাদেশ ইসলামী আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।গন – সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আল-গালিব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।