মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান ও গুলিসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- যশোরের কোতয়ালী থানার শালীআট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন (২৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৪৮)। বিজ্ঞাপন র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। সেসময় ইমলাত হোসেন ও হানিফ মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়...
মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান ও গুলিসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- যশোরের কোতয়ালী থানার শালীআট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন (২৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৪৮)।
বিজ্ঞাপন
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। সেসময় ইমলাত হোসেন ও হানিফ মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ টি ওয়ান শ্যুটার গান ও ২ রাউন্ড গুলি। জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।