বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:: খাগড়াছড়ির পানছড়িতে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির লোগাং জোন সদর দপ্তরে ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিলো ৩৬৪ বোতল মদ, ২০১ বোতল বিয়ার এবং ১ কেজি গাঁজা, যার আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া জানান, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর নিজস্ব গোয়েন্দা দল, বেসামরিক প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বাত্নক সহযোগিতায় আমরা সীমান্তের চোরাচালান রোধে কাজ করে যাচ্ছি। পানছড়িকে মাদক মুক্ত করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়েনে ৩...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি::
খাগড়াছড়ির পানছড়িতে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির লোগাং জোন সদর দপ্তরে ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিলো ৩৬৪ বোতল মদ, ২০১ বোতল বিয়ার এবং ১ কেজি গাঁজা, যার আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া জানান, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর নিজস্ব গোয়েন্দা দল, বেসামরিক প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বাত্নক সহযোগিতায় আমরা সীমান্তের চোরাচালান রোধে কাজ করে যাচ্ছি। পানছড়িকে মাদক মুক্ত করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়েনে ৩ বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।
উল্লেখ্য মাদক, নারী ও শিশু পাচারসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ৩ বিজিবি পানছড়ি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।