লাখাই উপজেলা প্রতিনিধি লাখাই উপজেলার ভিন্ন ভিন্ন স্হানে অভিযান চালিয়ে ২ পলাতক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আলী নুর (২৬) তেঘরিয়া গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে বাহার উদ্দিন প্রকাশ বাহা (৪০)। লাখাই থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ লা অক্টোবর) দিবাগত রাতে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় ও এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে পি এস আই আয়াত উল্যাহ, এ এস আই আবেদ আলী ও এ এস আই সুমন রায় সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় উপজেলার ভিন্ন ভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২ পলাতক আসামী আলী নুর...
লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার ভিন্ন ভিন্ন স্হানে অভিযান চালিয়ে ২ পলাতক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আলী নুর (২৬) তেঘরিয়া গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে বাহার উদ্দিন প্রকাশ বাহা (৪০)।
লাখাই থানা সূত্রে জানা যায়,
মঙ্গলবার (১ লা অক্টোবর) দিবাগত রাতে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় ও এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে পি এস আই আয়াত উল্যাহ, এ এস আই আবেদ আলী ও এ এস আই সুমন রায় সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় উপজেলার ভিন্ন ভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২ পলাতক আসামী আলী নুর (২৬) ও বাহার উদ্দিন প্রকাশ বাহা (৪০) কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।