ভারতে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন।
আমিরুল ইসলাম ,পঞ্চগড়ঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পঞ্চগড় জেলাবাসী ব্যানারে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, জাকির হোসেন, মুক্তার আলী, রুবেল, আলী আক্তার, জাহাঙ্গীর প্রমুখ। মানববন্ধনে বক্তারা রাসুল (সা.) নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রে রামগীরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
আমিরুল ইসলাম ,পঞ্চগড়ঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পঞ্চগড় জেলাবাসী ব্যানারে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা রাসুল (সা.) নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রে রামগীরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।