পানছড়ির পুজামন্ডপ পরিদর্শন করেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:: ৮ অক্টোবর (মঙ্গলবার) পানছড়ির পুজামন্ডপ পরিদর্শন করেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম। এ সময় তিনি নির্ভয়ে ও নির্বিঘ্নে আসন্ন শারদীয় দূর্গাপূজোৎসব উদযাপন করার আহবান জানিয়ে বলেন, উপজেলার আইন-শৃংখলার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি কর্তৃক সার্বক্ষনিক মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন। বর্তমানে পানছড়ির আইন-শৃংঙ্খলার পরিস্থিতি নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। চলমান রাজনৈতিক ও আইন-শৃংঙ্খলা স্থিতিশীল রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। পানছড়ির পুজামন্ডপ পরিদর্শনকালে বিভিন্ন পূজামন্ডপ পরিচালনা কমিটি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত-...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি::
৮ অক্টোবর (মঙ্গলবার) পানছড়ির পুজামন্ডপ পরিদর্শন করেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম। এ সময় তিনি নির্ভয়ে ও নির্বিঘ্নে আসন্ন শারদীয় দূর্গাপূজোৎসব উদযাপন করার আহবান জানিয়ে বলেন, উপজেলার আইন-শৃংখলার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি কর্তৃক সার্বক্ষনিক মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন। বর্তমানে পানছড়ির আইন-শৃংঙ্খলার পরিস্থিতি নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। চলমান রাজনৈতিক ও আইন-শৃংঙ্খলা স্থিতিশীল রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।
পানছড়ির পুজামন্ডপ পরিদর্শনকালে বিভিন্ন পূজামন্ডপ পরিচালনা কমিটি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত- বিনিময় করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: মফিজুর রহমান ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।