রৌমারী (কুড়িগ্রাম) সংরাদদাতা কুড়িগ্রামের রৌমারতে ৯৮০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রৌমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১১.৩০ মিনিটে রৌমারী উপজেলাধীন চরশৌলমারী সুখেরবাতি কারিপাড়া গ্রামের মৃত্যু আবেদ আলীর ছেলে মান্নান মন্ডল (৪৮) এর বসত বাড়ির ঘরে থেকে ৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও সঙ্গে থাকা ২০০০ নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করে। এবিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এস আই জুয়েল আলীর নেতৃত্বে , এস আই তাজুল ইসলাম, এ এস আই আশরাফুল ইসলাম, এসআই মনির হেসেন, এ এস আই নুর ইসলাম , এ এস আই হাবিবসহ ৬ সদস্যের একটি...
রৌমারী (কুড়িগ্রাম) সংরাদদাতা
কুড়িগ্রামের রৌমারতে ৯৮০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রৌমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১১.৩০ মিনিটে রৌমারী উপজেলাধীন চরশৌলমারী সুখেরবাতি কারিপাড়া গ্রামের মৃত্যু আবেদ আলীর ছেলে মান্নান মন্ডল (৪৮) এর বসত বাড়ির ঘরে থেকে ৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও সঙ্গে থাকা ২০০০ নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করে।
এবিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এস আই জুয়েল আলীর নেতৃত্বে , এস আই তাজুল ইসলাম, এ এস আই আশরাফুল ইসলাম, এসআই মনির হেসেন, এ এস আই নুর ইসলাম , এ এস আই হাবিবসহ ৬ সদস্যের একটি টিম ঘটনা স্থলে গিয়ে ৯৮০ পিচ ইয়াবাসহ মান্নান মাদক ব্যবসায়ীকে আটক করে রৌমারী থানায় নিয়ে আসে। এব্যাপারে রৌমারী থানায় একটি মাদক মামলা রজু হয়েছে। যার মামলা নং ০৭, তারিখ ০৯-১০-২৪ । আসামীকে আগামীকাল কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হবে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।