মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি ভুরঘাটা আলাউদ্দিন ক্লিনিক সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে জলাশয় থেকে মোঃ হান্নান কবিরাজ(৬০) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। (১০ অক্টোবর) বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থান থেকে নিহতের লাশ উদ্ধার করেন। হান্নান কবিরাজ ডাসার উপজেলার দক্ষিন ধুয়াষার গ্রামের মৃত আজিজ কবিরাজের ছেলে। নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিহত হান্নান কবিরাজ প্রতিদিনের মত সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবার কিছুটা দুর চিন্তায় ছিলেন। রাতে মহাসড়কে ভ্যান চালানোর সময় সড়কে চলাচল কারী কোন যানবাহনের ধাক্কায় ভ্যানসহ পানিতে পড়ে সে মারা যেতে...
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি ভুরঘাটা আলাউদ্দিন ক্লিনিক সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে জলাশয় থেকে মোঃ হান্নান কবিরাজ(৬০) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
(১০ অক্টোবর) বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থান থেকে নিহতের লাশ উদ্ধার করেন।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিহত হান্নান কবিরাজ প্রতিদিনের মত সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবার কিছুটা দুর চিন্তায় ছিলেন।
রাতে মহাসড়কে ভ্যান চালানোর সময় সড়কে চলাচল কারী কোন যানবাহনের ধাক্কায় ভ্যানসহ পানিতে পড়ে সে মারা যেতে পারে বলে স্বজনরা ধারনা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির জানান, স্থানীয় এলাকাবাসীর খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।