মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি. শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) জনাব মোস্তাফিজুর রহমান । বৃহস্পতিবার (১০ই অক্টোবর) রাতে সদর উপজেলার কালিবাড়ি ও ঘিওর উপজেলার মালাকার বাড়ী সার্বজনীন দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।এ সময় তিনি পূজা মন্ডপের প্রতিনিধির নিকট শুভেচ্ছা উপহার তুলে দেন। অতিরিক্ত ডিআইজি বলেন, পূজাকে কেন্দ্র করে যদি কোন ব্যাক্তি কোন প্রকার বিশৃংঙ্খলার সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি মন্দিরে ব্যাগ নিয়ে প্রবেশের পূর্বে তল্লাশি এবং বিভিন্ন সর্তকতা মূলক দিকনির্দেশনা প্রদান করেন। পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন এ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলার পুলিশ...
মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) জনাব মোস্তাফিজুর রহমান ।
বৃহস্পতিবার (১০ই অক্টোবর) রাতে সদর উপজেলার কালিবাড়ি ও ঘিওর উপজেলার মালাকার বাড়ী সার্বজনীন দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।এ সময় তিনি পূজা মন্ডপের প্রতিনিধির নিকট শুভেচ্ছা উপহার তুলে দেন।
অতিরিক্ত ডিআইজি বলেন, পূজাকে কেন্দ্র করে যদি কোন ব্যাক্তি কোন প্রকার বিশৃংঙ্খলার সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি মন্দিরে ব্যাগ নিয়ে প্রবেশের পূর্বে তল্লাশি এবং বিভিন্ন সর্তকতা মূলক দিকনির্দেশনা প্রদান করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন এ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলার পুলিশ সুপার জনাব মোঃ বশির আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব,মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম আমান উল্লাহসহ অন্যান্য অফিসারবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।