মুন্না ইসলাম আগুন দুর্গাপুর উপজেলা প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ইভটিজিংয়ের অভিযোগে যুবলীগ নেতাকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, গণধোলাইয়ের স্বীকার যুবলীগ নেতা জিন্নাতুর অনিক (৩২) উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক। তিনি মাহাবুর রহমান ভূলুর পুত্র ও আওয়ামীলীগ নেতা আমিনুল হক টুলু'র ভাতিজা। স্থানীয় সুত্রে জানা যায়, দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের আওয়ামীলীগ নেতা আমিনুল হক টুলু'র ভাতিজা অনিক দীর্ঘদিন থেকে উপজেলার শ্রীধরপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সুরত আলী'র কলেজ পড়ুয়া কন্যা (২২) কে কলেজ ও কোচিংয়ে যাওয়ার পথে পথরোধ করে অশ্লীল অসামাজিক কথাবার্তা বলে ইভটিজিং করে আসছিলো। সোমবার দুপুরে তার কলেজ পড়ুয়া...
মুন্না ইসলাম আগুন দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে ইভটিজিংয়ের অভিযোগে যুবলীগ নেতাকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, গণধোলাইয়ের স্বীকার যুবলীগ নেতা জিন্নাতুর অনিক (৩২) উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক। তিনি মাহাবুর রহমান ভূলুর পুত্র ও আওয়ামীলীগ নেতা আমিনুল হক টুলু’র ভাতিজা। স্থানীয় সুত্রে জানা যায়, দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের আওয়ামীলীগ নেতা আমিনুল হক টুলু’র ভাতিজা অনিক দীর্ঘদিন থেকে উপজেলার শ্রীধরপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সুরত আলী’র কলেজ পড়ুয়া কন্যা (২২) কে কলেজ ও কোচিংয়ে যাওয়ার পথে পথরোধ করে অশ্লীল অসামাজিক কথাবার্তা বলে ইভটিজিং করে আসছিলো। সোমবার দুপুরে তার কলেজ পড়ুয়া কন্যাকে ইভটিজিং করার উদ্দেশ্যে যুবলীগ নেতা অনিক গেলে স্থানীয়রা এসে গণধোলাই দিয়ে থানায় খবর দেয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।