হবিগঞ্জ জেলা প্রতিনিধি হবিগঞ্জে বেতন, রেশন ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। শুক্রবার দুপুরে মহাসড়কের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চন্ডিছড়া চা বাগানের কয়েক শতাধিক শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শ্রমিকরা জানান, ৬ সপ্তাহ ধরে তাদের বেতন, রেশন, তলব বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন পরিশোধ না করলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জে বেতন, রেশন ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা।
শুক্রবার দুপুরে মহাসড়কের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চন্ডিছড়া চা বাগানের কয়েক শতাধিক শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন।
এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শ্রমিকরা জানান, ৬ সপ্তাহ ধরে তাদের বেতন, রেশন, তলব বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন পরিশোধ না করলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।