নাজমুল হাসান সবুজ বিশেষ প্রতিনিধি খুলনা শনিবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটে। আটক দুই যুবকের নাম রিয়াজ ও প্রান্ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ২টার দিকে ৩/৪টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক নগরীর ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে প্রবেশ করে। এ সময় তারা চিৎকার করে প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকে। বিজ্ঞাপন কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে যুবকরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়। তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে তারা সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে সেনা সদস্যদের ৪টি গাড়ি এসে যুবকদের ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তাদের...
নাজমুল হাসান সবুজ বিশেষ প্রতিনিধি খুলনা
শনিবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটে। আটক দুই যুবকের নাম রিয়াজ ও প্রান্ত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ২টার দিকে ৩/৪টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক নগরীর ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে প্রবেশ করে। এ সময় তারা চিৎকার করে প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকে।
বিজ্ঞাপন
কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে যুবকরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়। তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে তারা সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে সেনা সদস্যদের ৪টি গাড়ি এসে যুবকদের ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
মোংলা ওয়াটার টান্সপোর্ট কোম্পানির এমডি আবদুল গফ্ফার জানান, দুপুরে কয়েকজন যুবক নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ছোট ভাই মফিজকে খুঁজছিল। তাদের আচরণে আমরা ভয় পেয়ে যাই।
আশপাশের দোকানদাররা সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে তারা এসে দুই যুবককে নিয়ে যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।