হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা : দর্শনা পৌর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ এক অভিযানে মাদকসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গার দর্শনা হঠাৎ পাড়ায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আবিদ আহমেদের যৌথ নেতৃত্বে একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় হঠাৎ পাড়ার দু'মাদক ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে জুবায়ের (৩০) ও খোরশেদ আলমের ছেলে শিপন ইসলামকে (২১)গ্রেফতার করে। আটকের পর তাদের হেফাজতে থাকা ৮৩ বোতল ভারতীয় ব্লাক হান্ট ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকের পর উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী...
হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :
দর্শনা পৌর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ এক অভিযানে মাদকসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গার দর্শনা হঠাৎ পাড়ায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আবিদ আহমেদের যৌথ নেতৃত্বে একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় হঠাৎ পাড়ার দু’মাদক ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে জুবায়ের (৩০) ও খোরশেদ আলমের ছেলে শিপন ইসলামকে (২১)গ্রেফতার করে। আটকের পর তাদের হেফাজতে থাকা ৮৩ বোতল ভারতীয় ব্লাক হান্ট ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকের পর উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে দর্শনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।