জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র বিমানবন্দর থেকে গ্রেফতার।
মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বুধবারে মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে আন্দোলনে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গত পাঁচ আগস্ট এর পর থেকে তিনি পালাতক ও আত্মগোপনে ছিলেন। সাবেক মেয়র মোস্তাক সহ প্রকৃত আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সেজন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। এ অবস্থায় জয়পুরহাটের মেয়র রহমান...
মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বুধবারে মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে আন্দোলনে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গত পাঁচ আগস্ট এর পর থেকে তিনি পালাতক ও আত্মগোপনে ছিলেন। সাবেক মেয়র মোস্তাক সহ প্রকৃত আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সেজন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। এ অবস্থায় জয়পুরহাটের মেয়র রহমান মোস্তাক। বেলা ১১ ঘটিকায় মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা থেকে জয়পুরহাট আনার জন্য জয়পুরহাট ডিবি পুলিশের একটি টিম ইতিমধ্যে রওনা দিয়েছে। এবং আগামীকাল বৃহস্পতিবার আদালতের প্রেরণ করা হবে বলে জানান গোয়েন্দা বিভাগের( ডিবি) তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।