হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা বাগেরহাটের মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মোংলা পৌর যুবলীগের সহ-সম্পাদক মো: ইমরান হাওলাদারসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মোংলা উপজেলার মিঠাখালি ও পৌর শহর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানেে পৌর যুবলীগের সহ সম্পাদক মো. ইমরান হাওলাদার, মিঠাখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ'লীগের সাংস্কৃতিক সম্পাদক ননী গোপাল তাফালী ও মিঠাখালী গোয়ালিমেঠ এলাকার আ'লীগ কর্মী আয়তুল্লাহ শেখকে আটক করা হয়। মোংলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন গণমাধ্যমকর্মীদের বলেন, অপারেশন ডেভিল হান্টে নতুন করে ৩ জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
বাগেরহাটের মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মোংলা পৌর যুবলীগের সহ-সম্পাদক মো: ইমরান হাওলাদারসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মোংলা উপজেলার মিঠাখালি ও পৌর শহর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানেে পৌর যুবলীগের সহ সম্পাদক মো. ইমরান হাওলাদার, মিঠাখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক ননী গোপাল তাফালী ও মিঠাখালী গোয়ালিমেঠ এলাকার আ’লীগ কর্মী আয়তুল্লাহ শেখকে আটক করা হয়।
মোংলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন গণমাধ্যমকর্মীদের বলেন, অপারেশন ডেভিল হান্টে নতুন করে ৩ জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।