মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ. মানিকগঞ্জ শহরের মানড়া এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে কালো হয়ে যায়। পুলিশ জানায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুজন ব্যক্তি আগে থেকে প্রস্তুত করে রাখা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। নিকটস্থ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। জুলাই আন্দোলনের নেতারা বলেন, সময়ের পরিক্রমায় এ ধরনের অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে এলোমেলো হামলার ঘটনা প্রশাসনের ব্যর্থতার ইঙ্গিত দেয়। তারা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানায়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ.
মানিকগঞ্জ শহরের মানড়া এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে কালো হয়ে যায়।
পুলিশ জানায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুজন ব্যক্তি আগে থেকে প্রস্তুত করে রাখা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। নিকটস্থ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
জুলাই আন্দোলনের নেতারা বলেন, সময়ের পরিক্রমায় এ ধরনের অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে এলোমেলো হামলার ঘটনা প্রশাসনের ব্যর্থতার ইঙ্গিত দেয়। তারা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।