মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক সম্রাট আটক
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতি নিধি জামালপুর জামালপুরের মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবা ও হেরোইনসহ ১ মাদক সম্রাটকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় গোপন সংবাদে উপজেলার কোয়ালিকান্দী বাজার চৌ রাস্তা মোড় থেকে একশো পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়। আটককৃত শাহিন হাওলাদার উরফে শাহিন ফকির উপজেলার কোয়ালিকান্দী এলাকার মৃত মইন উদ্দিনের ছেলে। উল্লেখ্য যে আটকৃত শাহিন হাওলাদার উরফে শাহিন ফকির জামালপুর- বগুড়া আন্ত জেলা মাদক সম্রাট। তার নামে মাদকের দুটি এবং জোয়ার একটি মামলা আছে। এ ব্যাপারে জামালপুর ডিবি পুলিশের এস আই আসাদুজ্জামান রাসেল জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানা পুলিশের সহযোগীতায়...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতি নিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবা ও হেরোইনসহ ১ মাদক সম্রাটকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় গোপন সংবাদে উপজেলার কোয়ালিকান্দী বাজার চৌ রাস্তা মোড় থেকে একশো পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়। আটককৃত শাহিন হাওলাদার উরফে শাহিন ফকির উপজেলার কোয়ালিকান্দী এলাকার মৃত মইন উদ্দিনের ছেলে। উল্লেখ্য যে আটকৃত শাহিন হাওলাদার উরফে শাহিন ফকির জামালপুর- বগুড়া আন্ত জেলা মাদক সম্রাট। তার নামে মাদকের দুটি এবং জোয়ার একটি মামলা আছে। এ ব্যাপারে জামালপুর ডিবি পুলিশের এস আই আসাদুজ্জামান রাসেল জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় তাকে ১০০ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ আটক করি। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক জানান ডিবি পুলিশ জামালপুর কর্তৃক আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করবে ডিবি এবং আটককৃত শাহিন ফকিরের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।