ঢাকাWednesday , 4 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বজলুর রহমান সিআইপির গণসংযোগ ও প্রচারণা।

দেশ চ্যানেল
February 4, 2026 12:23 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ)আসনে সোনারগাঁ উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের ঘোড়া প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পোদ্যোক্তা বজলুর রহমান সিআইপি।বুধবার দিনব্যাপী তিনি উপজেলার শম্ভূপুরা ও পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বতন্ত্র প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।গণসংযোগকালে বজলুর রহমান সিআইপি বলেন,সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিতে যোগ্য ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। তিনি স্বতন্ত্র প্রার্থীকে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উল্লেখ করেন।এ সময় তিনি বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ সড়কে পথসভা করেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই স্বতন্ত্র প্রার্থীর প্রতি তাদের সমর্থনের কথা প্রকাশ করেন এবং উন্নয়নমুখী রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করেন।গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।বজলুর রহমান সিআইপি আরও বলেন, “সোনারগাঁকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST