ঢাকাWednesday , 4 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কামরুজ্জামান কচির নেতৃত্বে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিশাল গণমিছিল।

দেশ চ্যানেল
February 4, 2026 1:39 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এজেডএম ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে লোহাগড়ার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি কামরুজ্জামান কচির আয়োজনে শহরের মোল্যার মাঠ থেকে মিছিলটি বের হয়ে লক্ষীপাশা-লোহাগড়ার বাজার প্রদক্ষিন করে আলাউদ্দিন মুন্সির মোড়ে শেষ হয়। নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি কামরুজ্জামান কচি, অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুরুল ইসলাম প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম পলাশ,আমেরিকা প্রবাসী বিএনপি নেতা সৈয়দ আরিফ হোসেন, মোঃ আনিছুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি সাচ্চু মিয়া,সহ সভাপতি আবু হায়াত সাবু, পৌর বিএনপির সহ সভাপতি এস এম শাহীন বিপ্লব, যুগ্ম সাধারন সম্পাদক শামসুল হক আজাদ, মোল্যা আকিদুল ইসলাম,জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল হক চন্দন, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক আকতার হোসেন, পৌর যুবদলের যুগ্ম সাধারন সোহেল রানা লাক্সমী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, বিএনপি নেতা ডাক্তার ইউসুব আলী, রঞ্জু বিশ্বাস, হান্নান শেখ,মাসুদ রানা, তানভীর হোসেন,আজম মৃধা,আবুল হোসেন, কামরুল মৃধা,মিল্টন জমাদ্দার, হিরোকসহ প্রমুখ।

এসময় বক্তরা বলেন নড়াইল-২ আসনে ধানের শীষের বিকল্প নাই। আপনারা ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ধানের শীষের স্রোতে সব ভেষে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST