মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদার ভিটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গুনেরবাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ৬ নং আদার ভিটা ইউনিয়ন বি এনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারির সভাপতিত্বে, আদার ভিটা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলান্দহ মাদারগঞ্জের ধানের শীষের এম পি প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র অসাধারণ সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন
বক্তব্যে প্রধান অতিথি বলেন আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের ভোট দিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলকে জয়যুক্ত করবেন।
বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের খন্ড খন্ড মিছিলে উঠান বৈঠকটি জনসভায় রূপান্তরিত হয়।

