ঢাকাSunday , 8 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম শাহাদতবার্ষিকী পালিত।

দেশ চ্যানেল
February 8, 2026 11:27 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু// স্বৈরশাসক এরশাদের শাসনামলে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলুর ৩৯তম শাহাদতবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদল আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শোকর‌্যালি, গণভোজ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত ইত্যাদি।

এদিন সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড় সংলগ্ন শহীদ জগলুর স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে তাঁর পরিবার, বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ জগলুর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন। পরে গণভোজের আয়োজন করা হয়। কর্মসূচিগুলোতে বিএনপি, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি স্বৈরশাসক এরশাদের শাসনামলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করে। ওই আন্দোলনের অন্যতম ছাত্রদল নেতা(তৎকালীন) মির্জা আবু রায়হান জগলু পুলিশের গুলিতে নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST