হবিগঞ্জ মাধবপুরে পৌর শহরে ধানের শীষের মনোনিত প্রার্থী এস, এম সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে প্রচার মিছিল।
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের ধানের শীষ প্রতীকের পক্ষে মাধবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মিছিলটি মাধবপুর পৌর শহরের ঢাকা–সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম ও কাউছার আহমেদ, জেলা সদস্য আমির আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, সদস্য সচিব রুবেল আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর পৌর বিএনপির...
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের ধানের শীষ প্রতীকের পক্ষে মাধবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মিছিলটি মাধবপুর পৌর শহরের ঢাকা–সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম ও কাউছার আহমেদ, জেলা সদস্য আমির আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, সদস্য সচিব রুবেল আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খানসহ দলীয় নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল একজন জনপ্রিয় ও যোগ্য প্রার্থী, যিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।