ঢাকাSaturday , 21 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় জাতীয়  পতাকা উত্তোলন ও মুহুর মূহুর শ্লোগান, আওয়ামী লীগ কার্যালয়ে।

দেশ চ্যানেল
February 21, 2026 1:44 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মানিকগজ্ঞ বাজারে আঞ্চলিক কার্যালয়ে ২১ ফ্রেব্রুয়ারী শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” শেখ হাসিনা আসবে,, বাংলাদেশ হাসবে স্লোগান দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আলীমের নেতৃত্বে স্থানীয়  ৮/৯ জন আওয়ামী লীগের নেতা কর্মী । বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  ছড়িয়ে পড়লে এলাকায় বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

জানা গেছে, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দলীয় কার্যালয়টি দীর্ঘদিন ধরে বন্দ অবস্থায় পড়ে ছিল।

স্থানীয় সুত্রে জানা গেছে  স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আলীমের নেতৃত্বে আওয়ামীলীগ সমর্থক শরিফুল ইসলাম, তুহিন হোসেন, আজিবার রহমান সহ ১০/১২ জন জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন স্লোগান দেন। । নিষিদ্ধ আওয়ামীলীগের কার্যালয় টি তালাবদ্ধ ছিলো। তারা অফিস না খুলেই অফিসের সামনে শ্লোগান দিয়েছে। এঘটনায়  এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আলীমের সাথে কথা হলে তিনি বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দলীয় কার্যালয়ের সামনে“ জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে -বাংলাদেশ হাসবে” এই  স্লোগান দিয়েছি ।তবে এ ঘটনায় যদি আমার ফঁসি হয় তাতে  কোন আপত্তি নেই।বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ আমরা সময়ের অপেক্ষায় আছি।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারি নাই ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST