ঢাকাFriday , 27 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি’থানায় অভিযোগ।

দেশ চ্যানেল
March 27, 2026 1:06 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি হওয়ার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে  মাদারগঞ্জ মডেল  থানায় একটি  অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম।  অভিযোগ সূত্রে জানা গেছে বিদ্যালয়টি গত ১৯ ফেব্রুয়ারি/২৬ থেকে ২৮ মার্চ/২৬ পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ ছিল।

তবে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ চলমান ছিল। প্রধান শিক্ষক  সেই কাজ দেখতে গিয়ে দু-তলায় গিয়ে দেখি একটি কক্ষের দরজা খোলা ভিতরে গিয়ে দেখি প্রতিটি শ্রেনী কক্ষে  ৫ টি করে  দুটি কক্ষের  ১০ টি ফ্যান নেই’চুরি হয়ে গেছে।  বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে থানায় অভিযোগ দায়ের করতে বলেন।  এ ব্যাপারে প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান বিদ্যালয়ের ফ্যান চুরির ঘটনায় হতবাক হয়েছি ।  এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। চুরির ঘটনার সাথে সম্পৃক্তদের সনাক্ত করে আইনগতভাবে শাস্তির দাবি জানাচ্ছি।  এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST