ঢাকাFriday , 27 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় শিক্ষিকার ছেলে চুরির ঘটনায় দোকানিকে মারধর করার অভিযোগ।

দেশ চ্যানেল
March 27, 2026 1:11 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামে ডহর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ছেলে চুরির ঘটনায় ওই গ্রামের এক মহিলা দোকানিকে ঘরে আটকিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানাগেছে গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর জয়পুর পশ্চিম পাড়া গ্রামের ও ডহর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাসুমার ছেলে  হিসাম (১৩) ওই গ্রামের মহিলা দোকানি তালজিলা বেগমের দোকান থেকে কমল পানীয় মাক্সপ্রো চুরি করে।

অভিযোগ কারি তানজিলা বেগম বলেন চুরির ঘটনায় আমি ওই শিক্ষিকা মাসুমার বাড়িতে শুনতে গেলে একপর্যায়ে আমার সাথে উচ্চবাচ্য করে পরে শিক্ষিকা মাসুমা দালানের গ্রীল আটকিয়ে তার ছেলে এবং সে আমাকে মারধর করে আমার গলায় থাকা ৮ আনা ওজনের সোনার চেইন নিয়ে যায়। এবং আমাকে পিটিয়ে যখম করে।

আমার ডাকচিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপালে নিয়ে আসে। পরবর্তীতে আমি লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করি।

ডহর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাসুমা বেগমের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। কিন্ত সোনার চেইনের কথা অস্বীকার করেন। কিন্ত আমি ও থানায় অভিযোগ দায়ের করেছি।

এঘটনায় ওই গ্রামের সাবেক মেম্বার মোঃ টুকু মিয়ার সাথে কথা হলে তিনি বলেন ওই মহিলা শিক্ষক ভালো লোক না। আমরা মিমাংসার চেষ্টা করছি।

লোহাগড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার রায় বলেন আমি কিছু জানিনা। আমাকে কেউ ঘটনা জানান নাই। ঘটনা আমাকে জানানো উচিৎ ছিলো।

এঘটনায় লোহাগড়া থানার এস আই বিজন সরকারের সাথে কথা হলে তিনি বলেন উভায় পক্ষ অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST