ঢাকাThursday , 2 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাটে সালিশ বৈঠকে মা ও ছেলেকে মারধরে অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে হাসপাতালের বেডে ছেলে। 

দেশ চ্যানেল
April 2, 2026 5:09 pm
Link Copied!

মেহেন্দিগঞ্জ বরিশাল প্রতিনিধি

‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নে এক সালিশি বৈঠকে মা ও ছেলেকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে। বর্তমানে আহতরা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আন্ধারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন সিকদার ও তার স্ত্রীর মধ্যকার পারিবারিক কলহ মীমাংসার জন্য একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ভুক্তভোগী সখিনা বেগম অভিযোগ করেন, বৈঠক চলাকালীন কোনো কিছু বুঝে ওঠার আগেই ইউপি সদস্য আবু বকর সিদ্দিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজের কারণ জানতে চাইলে সিদ্দিক চড়াও হয়ে তাকে মারধর শুরু করেন। এসময় মাকে বাঁচাতে ছেলে এগিয়ে এলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

‎পরবর্তীতে উপস্থিত স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবু বকর সিদ্দিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, “ওই পরিবারটি মাদকের সাথে জড়িত। তাই আমি ওদের ইচ্ছামতো মেরে আহত করেছি।” আইন হাতে তুলে নেওয়ার অধিকার আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি দম্ভোক্তি প্রকাশ করে বলেন, “ওরা যা পারে আমার বিরুদ্ধে করুক।”

‎ এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST