স্টাফ রিপোর্টার ভোলা ।
ভোলার তজুমদ্দিন উপজেলায় ছয় বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া ৮ নং ওয়ার্ড মাতাব্বর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মাতাব্বর কান্দি গ্রামের আলী হাওলাদার বাড়ীর হারুনের মেয়ে তাহিয়া আক্তার সোহানাকে (৬) বাসায় রেখে তার মা গরু আনার জন্য মাঠে গেলে সোহানা প্রতিবেশী এক মেয়ের সাথে বিস্কুট আনার জন্য এলাকার মোস্তফার (৫৫) দোকানে যায়। সেখানে দোকানদার তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখালে তার প্রতিবেশী সহপাঠী বিস্কুট নিয়ে বাসায় চলে আসলেও সোহানা সেখানে থেকে যায়।পরবর্তীতে সোহানাকে বাসায় আসতে দেরি হওয়ায় তার সহপাঠী দোকানে গিয়ে সোহানা ও মোস্তফাকে বিবস্ত্র অবস্থায় দোকানের দরজার আড়ালে দেখতে পান। পরবর্তীতে সে সোহানাকে বাসায় নিয়ে আসেন। তার মা মাঠ থেকে এসে মেয়ের এই অবস্থা দেখতে পেয়ে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত ডাক্তার সোহানাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান: এই বিষয়ে ভুক্তভোগী পরিবার এখনো থানায় কোন মামলা করেনি। তবে পুলিশের টিম এই বিষয় সততা যাচাইয়ের জন্য কাজ করতেছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

