ঢাকাSunday , 5 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী বৃদ্ধ মহিলাকে রাতের আঁধারে পিটিয়ে রক্তাক্ত জখমে অভিযোগ সোহেলের বিরুদ্ধে।

দেশ চ্যানেল
April 5, 2026 4:22 pm
Link Copied!

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মেহেন্দিগঞ্জের চর এককরিয়ায় রাতের আঁধারে এক প্রতিবন্ধী বৃদ্ধ মহিলাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে সোহেল নামের এক যুবক।

তথ্যসূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাচিয়া গ্রামের খান বাড়ির পাসের মৃত রব বয়াতির ছেলে মো: সোহেল বয়াতি (৪০), তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় অসহায় বৃদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী, হেলানি বেগম (৬৫)কে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তার লাঠির আঘাতে অসহায় বৃদ্ধ মহিলার কপালে ও চোখের পাশে লাগে এবং সেখানে ক্ষত সৃষ্টি হয়ে রক্তাক্ত জখম হয়। অসহায় মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সেখান থেকে সোহেল বয়াতি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। এরপর প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদারের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। প্রতিবন্ধী বৃদ্ধ মহিলার পক্ষে কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক আইনাগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।

এই ঘটনায়, এমন জঘন্য অপরাধীর বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন সচেতন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST