ঢাকাSaturday , 11 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া উপজেলা বিএনপির জরুরী সভায় ইউনিয়ন কমিটি বিলুপ্তির ঘোষণা।

দেশ চ্যানেল
April 11, 2026 9:51 am
Link Copied!

নড়াইল প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে লোহাগড়া পৌর শহরের সি এন্ড বি চৌরাস্তা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এবং বিএনপি দলীয় গঠণতন্ত্র মোতাবেক নড়াইল জেলাধীন লোহাগড়া উপজেলার মেয়াদ উত্তির্ন ১২টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন। এর আগে নলদী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে মেয়াদ উত্তির্ন হওয়া ১১টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হবে জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড. নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর, বিএনপি নেতা মো. মেহেদী বিশ্বাস, বিএনপি নেতা আবু হায়াত সাবু, বিএনপি নেতা কাজী মোরাদ হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মো. সাচ্চু মিয়া, সহ সভাপতি মো. আব্দুল হান্নান, সহ সভাপতি শেখ মো. রইচ উদ্দিন পলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো আজিজার সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, মো. মনজুরুল হক রঞ্জু বিশ্বাস, মো. মফিজুর রহমান, মো. আজম মৃধা, মো. ইখলাস মোল্লা, মো. আলীম শেখ, ডাঃ ইউসুফ আলী, বিএনপি নেতা মো. রেজাউল করিম মিন্টু

মো. ডাবলু মোল্লা, মো. সাইদুর রহমান, মো. বাহার উদ্দিন, নলদী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মো. জিল্লু মোল্লা, মো. আশরাফুল বিশ্বাস প্রমুখ।

সভাটি পরিচালনা করেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST