লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১সেপ্টেম্বর) দুপুর ১২টায় লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি লোহাগড়া উপজেলার প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তা নিকটস্থ ঢাকা বাস কাউন্টারের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বক্তব্য প্রধান অতিথি সকল নেতাকর্মীদের উদ্যেশ্য বলেন, সকল প্রকার বিভেদ ভুলে গিয়ে বিএনপিকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে রাজনীতি হবে। তিনি আরও বলেন আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দল থেকে যাকে সমর্থন দেওয়া হবে তাকে বাদে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। যারযার এলাকায় জনমত বাড়াতে হবে।
এছাড়াও র্যালিতে অংশ নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

