ঢাকাMonday , 13 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

দেশ চ্যানেল
July 13, 2026 2:39 pm
Link Copied!

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-

দীর্ঘ দিন পালিয়ে থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকা জুরাইন বউবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ শাহিন হাওলাদার উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর গ্রামের মান্নান হাওলাদারের ছেলে।

তিনি একটি মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। দন্ডিত হওয়ার পর থেকেই তিনি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, সাজা ওয়ারেন্টমূলে পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শাহিনকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST