ঢাকাMonday , 29 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দাম্পত্য কলহের জেরে নারায়ণগঞ্জে স্বামী হত্যা, স্ত্রী আটক।

দেশ চ্যানেল
June 29, 2026 4:11 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির একটি বাড়ি থেকে জাহাঙ্গীর আলম জনি(৪১)নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়,নিহত জাহাঙ্গীর আলম জনি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বারে কর্মরত ছিলেন।তিনি ছিলেন ফারজানা আক্তার মুন্নির দ্বিতীয় স্বামী।প্রায় পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেন এবং দেলপাড়ায় বসবাস শুরু করেন।তাদের সংসারে একটি সন্তান রয়েছে।পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অন্য এক নারীর সঙ্গে জনির সম্পর্ক রয়েছে-এমন সন্দেহ থেকে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহাবুবুর আলম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোববার রাতে খাবারের সঙ্গে পাঁচটি ঘুমের ট্যাবলেট মিশিয়ে জনিকে খাওয়ানো হয়।পরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও দুই হাতের রগ কেটে হত্যা করা হয়েছে বলেপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাপাতি ও একটি ছুরি জব্দ করা হয়েছে।ওসি আরও জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST