ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল।

দেশ চ্যানেল
October 28, 2026 3:03 pm
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  ২৮ অক্টোবর বিকালে লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সি এন্ড বি চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মিলু শরীফ, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান, জামশেদ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ আহাদুজ্জামান,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল রানা লাক্সমী পৌর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ আরও অনেকে।

এ সময় নেতাকর্মীরা “জিয়ার সৈনিক এক হও, লড়াই করো” কে বলেরে  জিয়া নাই জিয়া সারা বাংলায়। স্লোগানে মুখরিত করে তোলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST