ঢাকাSaturday , 7 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

এই ৭ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস কেন এত গুরুত্বপূর্ণ, ….পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

দেশ চ্যানেল
November 7, 2026 1:13 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান,

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই ৭ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস কেন এত গুরুত্বপূর্ণ, কেন আমাদের প্রত্যেকটা বিএনপির দলীয় নেতাকর্মী সমর্থন করে? এটা আমাদের জানতে হবে।

তিনি শনিবার বিকেলে পঞ্চগড় শেরে বাংলা পার্কে জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন।

এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর এই জাতীয় দিবস মানুষকে ভূলিয়ে দিতে চেষ্টা করেছিল। তারা চেয়েছিল ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না মুছে যায়। কিন্তু তারা তা পারেনি। আমাদেরকে এই ফ্যাসিস্টদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা যেন কোনভাবেই দেশে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাদের বুকে ধারণ করে রেখেছিলেন যে কারণে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি। কাজেই যতই চেষ্টা করেন জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকবে।

এর আগে, শনিবার বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক চত্বরে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ন আহাবায়ক এম এ মজিদ, জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক আদম সুফী, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মহিলা এমপি রিনা পারভীন সহ আলোচনা সভায় জেলার পাঁচ উপজেলা থেকে আগত বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST