ঢাকাSunday , 8 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
November 8, 2026 9:25 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

০৮ নভেম্বর রবিবার সকালে পানছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর প্রতিনিধি হিসেবে উপজেলা কৃষি অফিসার মোঃ রাশেদুল কবির উপস্থিত ছিলেন।

উপজেলা সমবায় অফিসার (অঃ দাঃ) রূপম চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ এম এ বাসার, মৎস্য অফিসার প্রিয় কান্তি চাকমা, পানছড়ি ফলজ বাগান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম ও পোরা বাড়ি সমবায় সমিতির সভাপতি মোঃ মাহফুজুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি অফিসার মোঃ রাশেদুল কবির বলেন, “সমবায় হচ্ছে দারিদ্র্য দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালনা করতে হবে।”

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে পানছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ কে শ্রেষ্ঠ সমিতি ও আরো ৮ টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবির পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST