ঢাকাSunday , 8 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
November 8, 2026 2:21 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর রবিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পানছড়ি জিয়া স্কোয়ার মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।

উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা গণতন্ত্র, জাতীয় ঐক্য ও দেশপ্রেমে আজও অনুপ্রেরণা যোগায়। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST