ঢাকাSaturday , 14 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে গরম পানিতে দগ্ধ কিশোরীর মৃত্যু,জমি বিরোধে নৃশংসতার অভিযোগ।

দেশ চ্যানেল
November 14, 2026 7:58 am
Link Copied!

মোঃ রিপন রেজা,স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল চুরির অপবাদে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী কিশোরী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে।শুক্রবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।নিহত আফরিন আক্তার জাকির হোসেন ও রওশনআরা দম্পত্তির মেয়ে। দীর্ঘদিন চিকিৎসা চললেও অর্থাভাবে উন্নত চিকিৎসা চালিয়ে যেতে না পারায় দীর্ঘ ৪৮ দিন পর শেষ পর্যন্ত বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে কিশোরীটি।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।এ বিরোধকে কেন্দ্র করে জাকিরের স্ত্রী সোনিয়া আক্তারের সঙ্গে রওশন আরার পরিবারের সম্পর্কের অবনতি ঘটে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ,এর জের ধরে বিভিন্ন সময়ে তাদের হুমকি দেওয়া হতো।অভিযোগ অনুযায়ী-গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে গেলে ঘরে একা ঘুমিয়ে ছিল আফরিন।এ সময় তার মামি সোনিয়া আক্তার কৌশলে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তার শরীরে গরম পানি ছুড়ে মারেন। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অর্থনৈতিক সংকটের কারণে আফরিনকে বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয় পরিবার। একপর্যায়ে শুক্রবার নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।এ ঘটনায় কিশোরীর মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জাকির হোসেন,তার স্ত্রী সোনিয়া আক্তার এবং সোনিয়ার বোনের স্বামী মোস্তফা মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায়।বর্তমানে তারা কারাগারে রয়েছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়,ঘটনার পর স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।পরে আইনের আশ্রয় নেন তারা।কিশোরীর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহম্মদ আবদুল বারিক জানান,ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর মৃত্যুর পর দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া নেওয়া হবে।পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST