আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি রাজিবপুর উপজেলার রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিশ্ব শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন শুধু শিক্ষা নয় সামাজিক মূল্যবোধের ভিত্তি করা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির মূল চালিকা শক্তি হলো শিক্ষক। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার আচার-আচরণের গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। আজ ৫ অক্টোবর সকালে বিদ্যালয় মাঠে র্যালি ও আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাজিবপুর সরকারি মডেল পাইলট...
আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজিবপুর উপজেলার রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিশ্ব শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন শুধু শিক্ষা নয় সামাজিক মূল্যবোধের ভিত্তি করা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির
মূল চালিকা শক্তি হলো শিক্ষক। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার আচার-আচরণের গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে।
আজ ৫ অক্টোবর সকালে বিদ্যালয় মাঠে র্যালি ও আলোচনা সভায় আয়োজন করা হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হান্নান, সহকারী শিক্ষক শাহজাহান আকুল, আকতার হোসেন, শহিদুর রহমান।
শিক্ষকগণ তাদের বেতন বৃদ্ধিরসহ নানা অসুবিধার সমাধানে দাবি তোলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।