মাধবপুরে নিরপরাধ ব্যক্তিকে ষড়যন্ত্রমুলক হত্যা মামলার আসামী করার প্রতিবাদে মানববন্ধন।
সাব্বির আকাশঃ হবিগঞ্জ জেলা প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুরে ষড়যন্ত্র মুলক হত্যা মামলায় নিরপরাধ শের আলীকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের শের আলী(৪৬)কে গণপিটুনিতে কুখ্যাত বাছির হত্যা মামলায় আসামী করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে,গত ৩ সেপ্টেম্বর রতনপুর বাসষ্ট্যান্ডে দোকান থেকে জোরপূর্বক কলা ছেড়ে খায় চোরা বাছির। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর থানায় ১১জনকে আসামীকে মামলা দায়ের করে। থানায় রুজু করা ১১নং মামলায় ঘটনাস্থল থেকে ৯ কিলোমিটার দূরবর্তী গ্রামের নিরপরাধ এক লোককে আসামী শ্রেণীভূক্ত করা হয়েছে। গতকাল মেহের আলীর ছেলে শের আলীকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরন করে। এর প্রতিবাদে আজ (৯ অক্টোবর) সোমবার দুপুরে মীরনগর...
সাব্বির আকাশঃ হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ষড়যন্ত্র মুলক হত্যা মামলায় নিরপরাধ শের আলীকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের শের আলী(৪৬)কে গণপিটুনিতে কুখ্যাত বাছির হত্যা মামলায় আসামী করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে,গত ৩ সেপ্টেম্বর রতনপুর বাসষ্ট্যান্ডে দোকান থেকে জোরপূর্বক কলা ছেড়ে খায় চোরা বাছির। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর থানায় ১১জনকে আসামীকে মামলা দায়ের করে। থানায় রুজু করা ১১নং মামলায় ঘটনাস্থল থেকে ৯ কিলোমিটার দূরবর্তী গ্রামের নিরপরাধ এক লোককে আসামী শ্রেণীভূক্ত করা হয়েছে। গতকাল মেহের আলীর ছেলে শের আলীকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরন করে। এর প্রতিবাদে আজ (৯ অক্টোবর) সোমবার দুপুরে মীরনগর গ্রামের লোকজন উপজেলা পরিষদ গেইটে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এতে মীরনগর গ্রামের শত শত নারী পুরুষ অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, এই মামলায় ষড়যন্ত্রমুলক ভাবে শের আলীকে জড়ানো হয়েছে। ওই মামলা থেকে শের আলীকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।