মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে ১৮ ঘন্টা পরিশ্রম করছেন আর অন্য একটি দল নির্বাচনে হেরে গিয়ে পাগল হয়ে তারেক রহমানের কাজে ঈর্ষান্বিত হয়ে রাজপথে পাগলের প্রবল করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে শহরের শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আমরা বলে দিতে চাই তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন দেশের মানুষের ভালবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন।মিথ্যা অপবাদ দিয়ে তারেক রহমানকে ছোট করা যাবে না। আমরা বিরোধী দল মতের বন্ধুদের সাবধান করে দিতে চাই,আপনারা ভালো কাজের সাথে থাকেন তারেক রহমানের উন্নয়নের সাথে থাকেন, তাহলে বাংলাদেশের উন্নতি হবে ভবিষ্যতে মানুষের কাছে যেতে পারবেন। আর যদি সরকারের বিরোধিতা করেন তাহলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন আপনারা। ফ্যাসিস্টদের বিদায় হয়েছে বাংলাদেশের লক্ষ জনতা নির্যাতিত হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের রক্তের প্রতি সম্মান রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড,জাফর আলী মিয়া,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,সাধারণ সম্পাদক এ্যাড,মাসুদ পারভেজ,জেলা কৃষকদলের আহবায়ক ওলিউর রহমান দর্জি,সদস্য সচিব এ্যাড,অহিদুজ্জামান খানসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

