রাসেল কবির // বরিশাল জেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভংগা গ্রামে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মো. তোফাজ্জেল হোসেন হাওলাদারের বসত ঘরে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী তোফাজ্জেল হোসেন জানান, গভীর রাতে চোরেরা ঘরের চালের টিন খুলে কৌশলে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। চোরদের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে কিন্তু চোরেরা মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসীর অভিযোগ কাজিরহাট থানা পুলিশ নিয়মিত মেইন সড়কে টহল দিলেও গ্রামের অভ্যন্তরীণ রাস্তাগুলোতে তাদের উপস্থিতি নেই বললেই চলে। প্রশাসনের এই উদাসীনতাকে পুঁজি করেই চোরেরা। মেইন রাস্তায় পুলিশ থাকলেও গ্রামের ভেতরের রাস্তাগুলোতে কোনো টহল নেই। পুলিশি টহল শুধু লোক দেখানো অপরাধ দমনে ব্যর্থ হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে ।তবে চুরির ঘটনায় “ভুক্তভোগী পরিবার কাজিরহাট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি। স্থানীয় সচেতন মহল মনে করেন নিরাপদ রাখতে প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় । দ্রুত অপরাধীদের শনাক্ত করা না গেলে বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।এলাকার সূত্রে আরো জানা যায়। প্রায় একমাস আগে লতা ইউনিয়নে একই রাতে তিনটি বাড়ি চুরির ঘটনা ঘটে। কাজিরহাট থানায় একটি অজ্ঞাতনামা মামলার অজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনিস এই ঘটনায় কাউকে সনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি।

