ঢাকাFriday , 12 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কেডিএ’র নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন শফিকুল আলম মনা।

দেশ চ্যানেল
June 12, 2026 7:08 am
Link Copied!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:

খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সভাপতি শফিকুল আলম মনা খুলনা ডেভেলপমেন্ট অথরিটি (কেডিএ’র)

নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে গ্রেড-২ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করেছেন সরকার।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ২ আসন থেকে নজরুল ইসলাম মঞ্জু অংশগ্রহণ করে জমায়েত ইসলাম এর প্রার্থীর নিকট পরাজিত হওয়াতে খুলনা অঞ্চলের বিএনপি তথা দেশ জুড়ে তুমুল সমালোচনারঝড় ওঠে, পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার অর্পণ করে নজরুল ইসলাম মঞ্জুকে, তারপর খানিকটা দলীয়ভাবে অন্তর কোন্দল দেখা গেলেও ঠিক তার দুই মাসের ব্যবধানে নগরের আরেক নেতা তুহিনকে বিসিবি বোর্ডের বিশেষ পদে নিয়োজিত করা হয়, এবং সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: গোলাম রব্বানীর প্রজ্ঞাপন স্বাক্ষর মোতাবেক এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮’-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে শর্ত থাকে যে, এই নিয়োগের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনটিতে আরো উল্লেখ থাকে যে তিনি যেদিন এই পদে যোগদান করবেন, সেই তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে কেডিএ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অতঃপর এই নিয়োগের ফলে খুলনা বিএনপি’র নগর ও জেলায় উভয় সংগঠনের অন্যতম তিন নেতা বিশেষ বিশেষ তিন পদে দায়িত্বভার বুঝে পাওয়াতে খুলনা জেলা ও নগরজুড়ে আনন্দের সু বাতাস বইছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST