ঢাকাMonday , 22 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির অভিযোগে আটক এমপি-পুত্র সজীব যুবদল থেকে বহিষ্কার, ডিবিতে মুচলেকায় মুক্ত।

দেশ চ্যানেল
June 22, 2026 9:26 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।রোববার (২১ জুন) সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।পরে রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান।বিজ্ঞপ্তিতে বলা হয়,নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান বলেন, “সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আমাদেরও অবগত করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান,জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্র জানায়, চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার গভীর রাতে মুচলেকা নিয়ে সজীবকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST