মোঃশিমুল হোসেন জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট সদর উপজেলার কামারপাড়া এলাকা থেকে ১ হাজার ৬৭ লিটার বাংলা মদসহ সুখন কর্মকার (৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত সুখন কর্মকার একই এলাকার মৃত হরিদাস কর্মকারের ছেলে। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, সুখন কর্মকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ৬৭ লিটার বাংলা মদসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার...
মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার কামারপাড়া এলাকা থেকে ১ হাজার ৬৭ লিটার বাংলা মদসহ সুখন কর্মকার (৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।
আটককৃত সুখন কর্মকার একই এলাকার মৃত হরিদাস কর্মকারের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, সুখন কর্মকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ৬৭ লিটার বাংলা মদসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।