নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকাল ৪ টায় হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নীলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য চন্দ্রমোহন দাস মন্টুর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২আসনের মনোনয়ন প্রত্যাশী ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু। নারীদের নিয়ে উঠান বৈঠক শেষে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে নারীদের মাঝে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজের তথ্য চিত্র তুলে ধরে এবং ৩ শতাধিক নারীর হাতে লিফলেট বিতরণ করে...
নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বিকাল ৪ টায় হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নীলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য চন্দ্রমোহন দাস মন্টুর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২আসনের মনোনয়ন প্রত্যাশী ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু। নারীদের নিয়ে উঠান বৈঠক শেষে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে নারীদের মাঝে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজের তথ্য চিত্র তুলে ধরে এবং ৩ শতাধিক নারীর হাতে লিফলেট বিতরণ করে ।
উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন,হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেন প্রধান, হরিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক খোকন শর্মা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।